নানা ধরনের ফলে বাজার ভরা। প্রচণ্ড গরমে রসাল লিচুর প্রতি আকর্ষণ যেন একটু বেশি। দেশের অনেক জায়গায় লিচু চাষ হলেও পাবনার লিচুর রয়েছে আলাদা কদর। প্রথম দিকে ঈশ্বরদীতে চাষ হলেও এখন পুরো জেলায় হয় লিচু চাষ। লিচুর জন্য দিনাজপুরসহ দেশের কয়েকটি জেলার খ্যাতি থাকলেও পাবনার লিচু বাজারে আসে একটু আগেই। এ জন্য লিচুর দামও পাওয়া যায় ভালো। বাজারদর হিসেবে এ বছর শুধু ঈশ্বরদীতে ৫০০ থেকে ৫৫০ কোটি টাকার লিচুর ব্যবসা হবে বলে জানালেন ব্যবসায়ীরা। ঈশ্বরদীর সবচেয়ে বড় দুই লিচুর হাট আওতাপাড়া ও শিমুলতলার বর্তমান চিত্র উঠে এল ছবিতে।
