ট্যানারির দূষণে বিপর্যস্ত পরিবেশ

সাভারের হেমায়েতপুরের ধলেশ্বরী নদীর পারে হরিণধরা গ্রামে চামড়াশিল্প স্থানান্তর হয়েছে ২০১৭ সালের এপ্রিলে। এখন এটি বিসিক চামড়াশিল্প নগরী হিসেবে পরিচিত। তবে চামড়াশিল্প–ব্যবস্থায় বিশেষ কোনো পরিবর্তন আসেনি। ট্যানারির বর্জ্যে দূষণের শিকার হচ্ছে ধলেশ্বরী নদী। কারখানার তরল বর্জ্য মিশছে নদীর পানিতে। চামড়াশিল্প নগরের কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি) থেকে যে পানি নদীতে ফেলা হচ্ছে, তাতেও মাত্রাতিরিক্ত ক্ষতিকর রাসায়নিক রয়েছে। এসবের মধ্যেই কাজ করে যাচ্ছেন ট্যানারির শ্রমিকেরা।

দেশের বিভিন্ন জায়গা থেকে আসা চামড়া প্রক্রিয়ার জন্য রাখা হচ্ছে
দেশের বিভিন্ন জায়গা থেকে আসা চামড়া প্রক্রিয়ার জন্য রাখা হচ্ছে
চামড়া প্রক্রিয়াজাতকরণের জন্য ব্যবহৃত হয় এই ধরনের বিশালাকার ড্রাম
ট্রাক থেকে চামড়া নামানোর কাজ করছেন শ্রমিকেরা
ফেলে দেওয়া চামড়াজাত বর্জ্য পোড়ানোর কারণে দূষিত হচ্ছে পরিবেশ
উন্মুক্ত স্থানে ফেলা হচ্ছে ট্যানারির বর্জ্য
ফেলে দেওয়া চামড়ার উচ্ছিষ্ট অংশ সংগ্রহ করছেন এক ব্যক্তি
দূষিত বর্জ্য ফেলার কাজ করছে শিশুশ্রমিকেরাও
প্রক্রিয়াজাত চামড়া ঠেলাগাড়িতে করে নিয়ে যাচ্ছেন শ্রমিকেরা
বিষাক্ত চামড়াজাত বর্জ্য উন্মুক্ত স্থানে ফেলার কারণে দূষিত হচ্ছে পরিবেশ
ট্যানারির তরল বর্জ্যের কারণে ধলেশ্বরী পানির রং পরিবর্তন হয়ে গেছে