কোথাও পিচ উঠে গেছে, কোথাও জমে আছে বৃষ্টির পানি; ছোট-বড় অসংখ্য গর্তে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। এমন চিত্র এখন সিলেট নগরের নানা সড়কে। এসব সড়কে ধুলা আর কাদায় পথ চলতে প্রতিদিনই ভোগান্তিতে পড়ছেন যাত্রী ও পথচারীরা। গুরুত্বপূর্ণ এসব সড়ক বেহাল হয়েছে সংস্কারের অভাবে। কিছু সড়কে সংস্কারকাজ চললেও গতি ধীর, কোথাও তা–ও হচ্ছে না। সিলেট নগরের আখালিয়া-নয়াবাজার, সোনালি আবাসিক এলাকা, কালীঘাট, বালুচর নয়াবাজার এবং পশ্চিম বালুচর এলাকার সড়কগুলোই বেশি বেহাল