বগুড়ায় পানের বরজ

সারি সারি পানের বরজ। সেখানে কেউ পান তুলছেন, কেউবা পানের পরিচর্যা করছেন। আবার কেউ ভেঙে যাওয়া বরজ মেরামত করছেন। বগুড়ার শাজাহানপুর উপজেলার আড়িয়া গ্রামে গেলে এখন এমন দৃশ্য চোখে পড়ছে। গ্রামটির পানের বরজগুলো ঘুরে কৃষকদের কর্মব্যস্ততার এসব ছবি সম্প্রতি তোলা।

বাঁশের লাঠি বেয়ে তরতরিয়ে উঠেছে সবুজ–সতেজ পান
বাঁশের লাঠি বেয়ে তরতরিয়ে উঠেছে সবুজ–সতেজ পান
পানের বরজ মেরামতের কাজ করছেন এক কৃষক
বরজে বাড়ন্ত পানপাতা
পানের পরিচর্যায় ব্যস্ত তিনি
বরজ থেকে পান তুলে বস্তায় রাখা হচ্ছে
পরিচর্যার কাজে বরজে ঢোকার প্রস্তুতি
তুলে আনা এসব পান স্থানীয় বাজারে বিক্রি হবে
বস্তায় ভরে রাখা পান
পানের বরজে কাজ করছেন কৃষকেরা