চট্টগ্রামে সরগরম ঈদের বাজার

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জমে উঠেছে চট্টগ্রাম নগরের পোশাকের বাজার। নগরের বড় বড় শপিংমল, মার্কেট থেকে শুরু করে ফুটপাতের দোকান—সব জায়গায় এখন ক্রেতাদের উপচে পড়া ভিড়। সকাল থেকে রাত পর্যন্ত চলছে পোশাক কেনার ধুম। বাজার ঘুরে দেখা গেছে, দেশীয় পোশাকেরই প্রাধান্য রয়েছে। এ ছাড়া জুতার বাজারেও রয়েছে ক্রেতার ভিড়। এ নিয়ে আজকের ছবির গল্প।

নগরের রিয়াজউদ্দিন বাজার গলিতে ক্রেতাদের উপচে পড়া ভিড়।
নগরের রিয়াজউদ্দিন বাজার গলিতে ক্রেতাদের উপচে পড়া ভিড়।
জুতার দোকানে চলছে কেনাকাটা।
ফুটপাতে কাপড়ের দোকানে ভিড়।
নিম্ন আয়ের মানুষেরা ফুটপাতের জুতার দোকানে ভিড় করছেন।
জহুর হকার্স মার্কেটে ক্রেতাদের উপচে পড়া ভিড়।
শিশুর পোশাকের ছবি তুলছেন মা।
দেশীয় কাপড় দেখছেন এক ক্রেতা।
দোকানে কাপড় দেখছেন দুই ক্রেতা।
এক বিক্রেতা শাড়ি পরে ক্রেতাদের আকর্ষণ করছেন।