সরবরাহ কমে যাওয়ায় সারা দেশে গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে গ্যাসচালিত গণপরিবহন ও অন্যান্য যানবাহনের ওপর। রাজধানীর শ্যামলী, কল্যাণপুর ও গাবতলী এলাকার ফিলিং স্টেশনগুলোতে গ্যাস নেওয়ার জন্য সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ সারি তৈরি হচ্ছে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে চালকদের গ্যাস সংগ্রহ করতে হচ্ছে। এই দীর্ঘ অপেক্ষার কারণে একদিকে যেমন চালকদের মূল্যবান কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, অন্যদিকে কমে যাচ্ছে তাঁদের দৈনিক আয়। দুর্ভোগের এই চিত্রই উঠে এসেছে এই ছবির গল্পে:
