সিলেটে হাওর ও নদীবেষ্টিত সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলার শত বছরের পুরোনো হাট সালুটিকর। এই হাটে বর্ষার শুরু থেকে নৌকার হাট বসে। হাওর-নদী, খাল-বিলে পানি বাড়ার সঙ্গে সঙ্গে হাওরাঞ্চলের মানুষের কাছে নৌকার কদর বাড়তে থাকে। সপ্তাহে শনি ও মঙ্গলবার এই নৌকার হাট বসে। সিলেটের বিভিন্ন এলাকার মানুষ এই হাট থেকে নৌকা কিনে নিয়ে যান। প্রতিটি নৌকা আকার ও মানভেদে বিক্রি হয় ৪০০০ থেকে ৮০০০ টাকা পর্যন্ত। ছবিগুলো শনিবার তোলা।