রমনা পার্কে ঈদ আনন্দ

ঈদের ছুটিতে কিছুটা ফাঁকা হয়ে গেছে রাজধানী ঢাকা। এই ফাঁকা ঢাকায় ঈদের তৃতীয় দিনের বিকেলে রমনা পার্ক যেন হয়ে ওঠে নগরবাসীর স্বস্তির ঠিকানা। পরিবার–পরিজন নিয়ে সেখানে ভিড় করেন নানা বয়সী মানুষ। সবুজ ঘাসে বসে আড্ডা, শিশুদের দৌড়ঝাঁপ, রাইডে উচ্ছ্বাস, বাবল ধরার চেষ্টায় ছোট্ট হাত—সব মিলিয়ে পার্কজুড়ে ছিল ছুটির আনন্দময় এক বিকেল। এসব নিয়েই এই ছবির গল্প।

রমনা পার্কে দর্শনার্থীদের ভিড়
রমনা পার্কে দর্শনার্থীদের ভিড়
আনন্দে মেতে শিশুরা
রাইডে শিশুদের উচ্ছ্বাস
ছোট্ট হাতে এক শিশুর বাবল ধরার চেষ্টা
খেলার মাঝে অভিভাবককে দেখে শিশুর মুখে হাসি
স্লাইডে উঠে শিশুরা আনন্দে আত্মহারা
ঘুরতে এসে ফুলের ব্যান্ড কিনছে সে
ঘোরাঘুরির ফাঁকে পরিবার–পরিজন নিয়ে সেলফি তোলার মুহূর্ত
ঈদের ছুটিতে রমনায় পিকনিক করছেন অনেকেই