চট্টগ্রাম নগরের টাইগারপাস থেকে বহদ্দারহাট মোড় পর্যন্ত স্থানে স্থানে সাইনবোর্ড ও চিহ্ন দিয়ে নির্দেশনা দেওয়া হয়েছে ‘কোথায় বাস থামবে’ আর ‘কোথায় বাস থামবে না’। আবার নগরের ২ নম্বর গেট মোড়ে রাস্তার উভয় পাশে সড়কে বাসের ছবি এঁকে ‘বাসস্টপ’ চিহ্নিত করা হয়েছে। তবে এরপরও যত্রতত্রভাবে থামানো হচ্ছে বাস, যেখানে-সেখানে ওঠানামা করছেন যাত্রীরা।
চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের ট্রাফিকের উত্তর বিভাগ