বোরো ধান কাটার পর মাঠগুলো যখন থই থই কাদাজলে ভরে ওঠে, গ্রামের দুরন্ত ছেলেরা তখন ওই কাদায় মেতে ওঠে ফুটবল খেলায়। বগুড়া শহরতলির মেঘাগাছা গ্রামকে চার ভাগে ভাগ করে চারটি দল গঠন করা হয়, আর ৩০ মিনিটের একেকটি ম্যাচ পরিণত হয় অনাবিল আনন্দে। জয়-পরাজয়ের হিসাব এখানে গৌণ; বরং কাদাজলের ছোঁয়া আর অদম্য প্রাণশক্তিই এই খেলার মূল উপজীব্য। গ্রামীণ জীবনে কৈশোর ও তারুণ্যের এই আনন্দ আর বাঁধনহারা উচ্ছ্বাসের প্রতিচ্ছবি নিয়ে এবারের ছবির গল্প।
