চাঁইয়ের বাজারে একদিন

বর্ষায় সিলেট অঞ্চলের হাওর-খাল-বিল পানিতে ভরে উঠেছে। এসব জলাশয়ে চলছে মাছ ধরা। শৌখিন শিকারি থেকে মৎস্যজীবী—সবার ব্যস্ততা বেড়েছে। সেই সঙ্গে মাছ ধরার কাজে ব্যবহৃত চাঁই বা মাছ ধরার ফাঁদের চাহিদাও বেড়েছে। সিলেট অঞ্চলে এসব চাঁই ‘কুই’ বা ‘কুইন’ নামেও পরিচিত। সড়কের পাশে ও বাজারে আকারভেদে একেকটি চাঁই ৬০ থেকে ১২০ টাকায় বিক্রি হয়। ছবিগুলো গতকাল মঙ্গলবার সিলেটের গোয়াইনঘাট উপজেলার সালুটিকর বাজার থেকে তোলা।

বিক্রির জন্য সড়কের দুই পাশে রাখা হয়েছে মাছ ধরার চাঁই।
বিক্রির জন্য সড়কের দুই পাশে রাখা হয়েছে মাছ ধরার চাঁই।
এসব চাঁইয়ে ট্যাংরা, পুঁটিজাতীয় ছোট আকারের মাছ ধরা পড়ে বেশি।
নিজের তৈরি করা চাঁই বিক্রির জন্য বাজারে এনেছেন একজন।
বাঁশে চাঁই ঝুলিয়ে ক্রেতার অপেক্ষায় বসে আছেন একজন।
চাঁই কিনতে এসেছেন একজন। তাঁর সঙ্গে দরদামে ব্যস্ত বিক্রেতা।
ছোট এই ফাঁদে পুঁটি মাছ আটকা পড়ে বেশি। তাই এর নাম পুঁটিয়ারা।
মাছ ধরার চাঁই কেনার আগে দেখে নিচ্ছেন এজজন।
বিক্রির জন্য হাতে নিয়ে চাঁই দেখাচ্ছেন এক বিক্রেতা।
দরদাম শেষে বিক্রি হয়েছে চাঁই। ক্রেতার কাছ থেকে অর্থ বুঝে নিচ্ছেন বিক্রেতা।
পুরো বর্ষা মৌসুমজুড়ে সড়কের ধারে চাঁইয়ের বেচাকেনা চলবে।
একসঙ্গে অনেকগুলো চাঁই কিনে ফিরছেন এক পেশাদার মৎস্যজীবী