ভদ্রাবতী নদীর ধারে ছোট্ট একটুকরা মাঠ। পাশে সবুজে ঘেরা বাঁশবাগান, দূরে ফসলি জমি। পড়ন্ত বিকেলের আলোয় এই গ্রাম যেন নিজেই এক ছবির ফ্রেম। সেই ফ্রেমে প্রাণ জোগাচ্ছে ক্রিকেট খেলায় মেতে ওঠা একদল কিশোরের আনন্দ। বগুড়ার শেরপুর উপজেলার মালিহাটা পোদ্দারপাড়া গ্রামে বাঁশবাগানে ক্রিকেট খেলা নিয়েই এই ছবির গল্প।
