ঈদযাত্রা

পবিত্র ঈদুল আজহায় সরকারি ছুটির প্রথম দিন বৃহস্পতিবার সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল ও সদরঘাট লঞ্চ টার্মিনালে ঘরমুখী মানুষের ছিল উপচে পড়া ভিড়। গাবতলীতে অনেককে দেখা যায় দীর্ঘক্ষণ যানবাহনের জন্য অপেক্ষা করতে। অন্যদিকে সদরঘাটে লঞ্চে উঠতে যাত্রীদের বেগ পেতে হয়।

রোদের মধ্যে ছাতা মাথায় কোলের শিশুকে নিয়ে যানবাহনের জন্য অপেক্ষা করছেন এক নারী। গাবতলী, ঢাকা
রোদের মধ্যে ছাতা মাথায় কোলের শিশুকে নিয়ে যানবাহনের জন্য অপেক্ষা করছেন এক নারী। গাবতলী, ঢাকা
বাড়ি ফিরতে অনেকেই ট্রাকে চড়ছেন। গাবতলী, ঢাকা
বাসের জন্য টার্মিনালে অপেক্ষা করছেন কয়েকজন। গাবতলী, ঢাকা
যানবাহনের জন্য অপেক্ষায় ঘরমুখী মানুষ। গাবতলী, ঢাকা
যানবাহনের জন্য সড়কের পাশে বসে আছে একটি শিশু। গাবতলী, ঢাকা
লঞ্চ টার্মিনালে মানুষের উপচে পড়া ভিড়। সদরঘাট, ঢাকা
লঞ্চে উঠছেন মানুষ। সদরঘাট, ঢাকা
পোষা পাখি নিয়ে গ্রামের বাড়ি যাচ্ছেন একজন। সদরঘাট, ঢাকা
ঝুঁকি নিয়ে লঞ্চে উঠছেন ঘরমুখী মানুষ। সদরঘাট, ঢাকা
লঞ্চের ভেতরেও ভিড় ছিল যথেষ্ট। সদরঘাট, ঢাকা