দক্ষিণডিহি গ্রামের পাঁপড় যায় ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায়। কাঁচা পাঁপড় তৈরি করেই জীবিকা চলছে এই গ্রামের মানুষের। খুলনার ফুলতলা উপজেলার ফুলতলা ইউনিয়নের গ্রাম এটি। সবাই এখন ‘পাঁপড় গ্রাম’ নামেই চেনে। স্থানীয় বাসিন্দারা জানান, এই গ্রামে কাঁচা পাঁপড় তৈরি হয় ৭০ বছর ধরে। এখন ছোট-বড় পাঁপড় তৈরির কারখানা রয়েছে ৩০টির বেশি। মুগ, মাষকলাই ও খেসারির ডাল একসঙ্গে মাড়াই করে গুঁড়া করা হয়। পরে ওই গুঁড়ার সঙ্গে পরিমাণমতো পানি, লবণ, খাওয়ার সোডা ও কালিজিরা মিশিয়ে তৈরি হয় পাঁপড়।
