আড়তে আড়তে আম-লিচু নিয়ে ব্যস্ততা

বাজারে মৌসুমি ফলের সমাহার। তবে অন্য ফলের তুলনায় আম আর লিচুর কদর বেশি। তাই দেশের বিভিন্ন স্থান থেকে বাজারে আসতে শুরু করেছে আম আর লিচু। ট্রাকভর্তি আম আর লিচু আড়তে আসে রাতে। সেখান থেকে কিনে নিয়ে যান খুচরা ব্যবসায়ীরা। আকার ও মানভেদে ২৮ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি করা হয় এসব আম। আর প্রতিটি লিচু বিক্রি হচ্ছে ১ থেকে ২ টাকা। চট্টগ্রাম নগরের কদমতলী এলাকায় অবস্থিত আড়তের চিত্র।

খুচরা ব্যবসায়ীদের মধ্যে এভাবে নিলামে বিক্রি করা হয় লিচু।
খুচরা ব্যবসায়ীদের মধ্যে এভাবে নিলামে বিক্রি করা হয় লিচু।
ট্রাক থেকে নামানো হচ্ছে আম।
গোল করে বসে ও দাঁড়িয়ে নিলাম করা হচ্ছে আম।
আম বিক্রির হিসাব লিখছেন একজন ব্যবসায়ী।
আড়তের গুদামে রাখা আমের সারি।
নিলামে আম কিনছেন ব্যবসায়ীরা।
আম কেটে দেখাচ্ছেন এক ব্যবসায়ী।
বিক্রির জন্য আম সাজিয়ে রাখছেন একজন বিক্রেতা।
পুরো দোকানে সাজিয়ে রাখা হয়েছে আম।
অলস সময় পার করছেন বিদেশি ফল বিক্রেতারা।
ট্রাক থেকে আম নামাতে ব্যস্ত শ্রমিক।