বগুড়ায় ফুটবলপ্রেমীদের আনন্দ শোভাযাত্রা

ফিফা ফুটবল বিশ্বকাপ ঘিরে বগুড়া শহরে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা করেছেন ফুটবলপ্রেমীরা। প্রিয় দলের জার্সি গায়ে, হাতে সমর্থন করা দেশের পতাকা আর প্রতীকী বিশ্বকাপ শিরোপা নিয়ে এতে অংশ নেন তাঁরা। আয়োজকদের ভাষ্য, ফুটবল ঘিরে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও বৈচিত্র্যের বার্তা ছড়িয়ে দিতেই এই আয়োজন। ফুটবলপ্রেমীদের এই আনন্দ শোভাযাত্রা নিয়ে ছবির গল্প:

বগুড়া শহরে বিভিন্ন দেশের পতাকা নিয়ে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার প্রস্তুতি ফুটবলপ্রেমীদের।
বগুড়া শহরে বিভিন্ন দেশের পতাকা নিয়ে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার প্রস্তুতি ফুটবলপ্রেমীদের।
রঙিন ধোঁয়া উড়িয়ে ও ভুভুজেলার মতো বাঁশি বাজিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন অংশগ্রহণকারীরা।
শোভাযাত্রায় আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকদের একসঙ্গে আনন্দ উদ্‌যাপন।
রঙিন ধোঁয়া উড়িয়ে বাংলাদেশের পতাকা হাতে এগিয়ে যাচ্ছে শোভাযাত্রা।
শোভাযাত্রা নিয়ে এগিয়ে যাচ্ছেন ব্রাজিলের সমর্থকেরা।
বাদ্যের তালে নেচেগেয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন আর্জেন্টিনার সমর্থকেরা।
ঘোড়ার গাড়িতে চড়ে এবং বাদ্যের তালে নেচেগেয়ে আনন্দ করছেন ফুটবলপ্রেমীরা।