বগুড়ার দুপচাঁচিয়ার ধাপ সুলতানগঞ্জহাট থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে খোলাস গ্রাম। এই গ্রামের প্রতিটি ঘরেই তৈরি হয় শিশুদের খেলনা। সে কারণে গ্রামটি এখন ‘খেলনা গ্রাম’ নামেই পরিচিত। নানা ধরনের খেলনা তৈরি হয় এই গ্রামে, তার মধ্যে টমটমের চাহিদা বেশি। এই গ্রামের অন্তত ১০০টি ঘরে খেলনা তৈরি হয় বছরজুড়ে, তবে বৈশাখের আগে কেনাবেচা যায় বেড়ে।
