কয়েক দিনের বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে সিলেটের নিম্নাঞ্চল। হাওর উপচে প্লাবিত হয়েছে সড়ক ও নিচু এলাকার ঘরবাড়ি। গোয়াইনঘাট উপজেলা সদর থেকে সিলেটের সঙ্গে যোগাযোগের সড়কের ওপর দিয়ে বইছে পানি। কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন নিচু এলাকার মানুষ এখন পানিবন্দী। গতকাল সোমবার সিলেটের গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে এসব ছবি তোলা হয়েছে।