ঈদুল ফিতরের ছুটিতে কর্মব্যস্ত নগরী ঢাকার চিরচেনা কোলাহল যেন হঠাৎ থমকে গেছে। যানজট, মানুষের ভিড় আর ব্যস্ততায় মুখর থাকা রাজধানী এখন নীরব ও ফাঁকা। প্রিয়জনদের সঙ্গে ঈদ উদ্যাপনে নগরবাসীর বড় একটি অংশ গ্রামে ছুটে যাওয়ায় জনশূন্য হয়ে পড়েছে সড়ক ও জনসমাগমস্থলগুলো।
