আদ্–দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যু: শোক, উৎকণ্ঠা

রাজধানীর মগবাজারে আদ্–দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যু হয়েছে। আজ বুধবার ভোরে হাসপাতালের দ্বিতীয় তলায় পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এসির গ্যাসলাইনে লিকেজ বা অন্য কোনো যান্ত্রিক ত্রুটির কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। রমনা থানার পুলিশ বলছে, তারা ঘটনাটি তদন্ত করে দেখছে। অল্প সময়ের মধ্যে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় নেমে আসে শোকের ছায়া। পোস্ট–ডেলিভারি ওয়ার্ডে ঘটে যাওয়া এ ঘটনায় স্বজনদের আহাজারি, চিকিৎসকদের দৌড়ঝাঁপ ও উৎকণ্ঠায় ভরা হাসপাতালজুড়ে তৈরি হয় শোকাবহ পরিবেশ।

হাসপাতালের সেই ওয়ার্ড, যেখানে কয়েক ঘণ্টার ব্যবধানে প্রাণ হারায় ছয় নবজাতক।
হাসপাতালের সেই ওয়ার্ড, যেখানে কয়েক ঘণ্টার ব্যবধানে প্রাণ হারায় ছয় নবজাতক।
তিন দিনের সন্তানকে হারিয়ে শোকে স্তব্ধ বাবা।
মৃত বোনকে কোলে নিয়েছে বড় বোন।
ভোরের ঘটনার পর এনআইসিইউ বিভাগের সামনে উৎকণ্ঠিত স্বজনদের অপেক্ষা।
নবজাতকের মৃত্যুর ঘটনায় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে হাসপাতাল প্রাঙ্গণ।
মৃত ভাগনিকে কোলে নিয়ে অ্যাম্বুলেন্সে নির্বাক বসে আছেন একজন। পাশে দাঁড়িয়ে শোকাহত পরিবারটিকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন এক পথচারী।
আদ্–দ্বীন হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর ঘটনায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস।
মৃত নাতনিকে কোলে নিয়ে হাসপাতাল ছাড়ছেন দাদি।