ত্রিপুরা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী উৎসব ‘বৈসু’। এ উৎসবে অতীতের সব দুঃখ, গ্লানি মুছে দেশ, জাতি ও সব প্রাণীর মঙ্গল কামনা করে নদীর পাড়ে গঙ্গাদেবীকে পূজা দিয়ে উৎসব শুরু করে। গতকাল রোববার সকালে খাগড়াছড়ির দীঘিনালার মাইনী নদীতে গঙ্গাদেবীকে পূজা দিতে নিজেদের ঐতিহ্যের পোশাক পরে এসেছিলেন শত শত ত্রিপুরা শিশু, কিশোর–কিশোরী, নর-নারী।
