যমুনার ভাঙনে হুমকিতে জনপদ

বর্ষা তীব্র করেছে যমুনার স্রোত, তাতে দেখা দিয়েছে ভাঙন। বগুড়ার ধুনট উপজেলার শহড়াবাড়ী স্পারের বড় একটি অংশ নদীতে বিলীন হয়ে গেছে, হারিয়ে গেছে বসতভিটা ও আবাদি জমি। ভাঙন ঠেকাতে জরুরি ভিত্তিতে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। বালুভর্তি জিও ব্যাগ ফেলে স্পার রক্ষার চেষ্টা চললেও যমুনার অব্যাহত আগ্রাসনে নদীপারের মানুষের উৎকণ্ঠা কমছে না।

যমুনার তীব্র ভাঙনে ধসে পড়েছে বগুড়ার শহড়াবাড়ী স্পারের একাংশ
যমুনার তীব্র ভাঙনে ধসে পড়েছে বগুড়ার শহড়াবাড়ী স্পারের একাংশ
বর্ষায় তীব্র স্রোতে যমুনা নদীতে ভাঙন হয়েছে তীব্র
প্রতিদিনই বড় হচ্ছে ভাঙনের ক্ষত। ধুনটে যমুনাতীরে দেখা দিয়েছে উদ্বেগ আর অনিশ্চয়তা
যমুনার ভাঙনে একের পর এক হারিয়ে যাচ্ছে ঘর, আবাদি জমি
ভাঙন ঠেকাতে বাঁধের স্পার রক্ষায় নেওয়া হচ্ছে জিও ব্যাগ
যমুনার ভাঙনে থেকে বাঁধের স্পার রক্ষায় চলছে কাজ
ভাঙনকবলিত এলাকায় মজুত রাখা হয়েছে বালুভর্তি জিও ব্যাগ
যমুনার ভাঙন রোধে চলছে জরুরি মেরামতের কাজ
একদিকে চলছে নদীভাঙন, অন্যদিকে তা ঠেকাতে নদীতে ফেলা হচ্ছে বালুভর্তি জিও ব্যাগ
যমুনার ভাঙনে নদীপারের মানুষের প্রতিটি মুহূর্ত কাটছে আতঙ্ক, উৎকণ্ঠা আর অনিশ্চয়তায়