প্রতিমাশিল্পীদের ব্যস্ততা

শুরু হতে যাচ্ছে শারদীয় দুর্গাপূজা। এই পূজা সামনে রেখে ব্যস্ত সময় কাটছে প্রতিমাশিল্পীদের। নানা রঙে প্রতিমাকে রূপ দিতে দিনরাত কাজ করছেন তাঁরা। আগামী ১৪ তারিখের মধ্যে মণ্ডপে পাঠাতে হবে এসব প্রতিমা। গত বৃহস্পতিবার চট্টগ্রাম নগরের সদরঘাট কালীবাড়ি এলাকা থেকে তোলা ছবি নিয়ে এই গল্প।

প্রতিমায় তুলির আঁচড়ে মনোনিবেশ এক শিল্পীর
প্রতিমায় তুলির আঁচড়ে মনোনিবেশ এক শিল্পীর
চলছে প্রতিমা রাঙানোর কাজ
প্রতিমাশিল্পীদের কাজ দেখতে আসছেন অনেকেই
সিংহের মুখে রং করছেন এক শিল্পী
দুর্গাপ্রতিমার চোখে রং করতে ব্যস্ত একজন
শিল্পীদের কাজের ছবি তুলতে ভিড় করেন অনেকে
ছবির মতো করে ফুটিয়ে তোলা হচ্ছে প্রতিমা
মনের মাধুরী মিশিয়ে রং করা
সারি বেঁধে রাখা হয়েছে গণেশ।
চুলে রং করছেন এক শিল্পী
১৪ তারিখের মধ্যে মণ্ডপে পৌঁছাতে হবে এসব প্রতিমা
প্রতিমার কপালে তুলির ছোঁয়া।