রাজধানীর শ্যামলীর পদচারী-সেতুটি দীর্ঘদিন হলো ভেঙে ফেলা হয়েছে। পদচারী-সেতু না থাকায় চলন্ত গাড়ির সামনে দিয়েই ঝুঁকি নিয়ে সড়ক পারাপার হতে হচ্ছে পথচারীদের। এ এলাকার আশপাশে সরকারি বিভিন্ন দপ্তর ও হাসপাতাল থাকায় সাধারণ মানুষের চলাচলও বেশি। বৃহস্পতিবার সকালে সেখানকার সরেজমিন চিত্র নিয়ে এবারের ছবির গল্প।
