রাজধানীর উত্তরা থেকে আগারগাঁও রুটে মেট্রোরেলের সব স্টেশন চালু হলো। আজ শুক্রবার সকালে উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়া স্টেশন দুটির গেট খোলা হয়। সকাল সাড়ে আটটার পর থেকে স্টেশন দুটিতে ট্রেন থামতে শুরু করেছে। দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত আসা-যাওয়া করতে মাত্র ২০ মিনিট সময় লেগেছে যাত্রীদের। ৫ এপ্রিল থেকে বেলা দুইটা পর্যন্ত ছয় ঘণ্টা ট্রেন চলবে। মঙ্গলবার সাপ্তাহিক ছুটি হিসেবে মেট্রোরেল চলাচল বন্ধ থাকে।
