রংপুরে রাতেও জমজমাট ঈদের কেনাকাটা

ঈদ সামনে রেখে রাতেও জমজমাট কেনাকাটা শুরু হয়েছে। বিভিন্ন বিপণিবিতানে মধ্যরাত পর্যন্ত চলছে বেচাকেনা। নগরের বাসিন্দারা ইফতারের পর পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে পোশাকসহ প্রয়োজনীয় নানা পণ্য কিনতে যাচ্ছেন। রাতে ঈদের কেনাকাটার ছবিগুলো রংপুর নগরের জাহাজ কোম্পানি মোড় এলাকা থেকে তোলা

রাতের কেনাকাটায় একটি পরিবার
রাতের কেনাকাটায় একটি পরিবার
রাতে ফুটপাতে নারীদের নানা ধরনের হাতব্যাগ নিয়ে বসেছেন এক বিক্রেতা
তৈরি পোশাকের দোকানে গিজগিজ করছে মানুষ
জুতার দোকানে নারী ও শিশুদের ভিড়
পছন্দের গয়না খুঁজছেন মা ও মেয়ে
টুপি কিনছেন এক যুবক
গভীর রাতে দোকানে পাঞ্জাবি পরে দেখছেন এক ক্রেতা
দরজির দোকানে রাতে কাপড় তৈরিতে ব্যস্ত দুই দরজি
রাতে পোশাকের দোকানে ক্রেতারা