রংপুরসহ দেশের উত্তরাঞ্চলে কয়েক দিন ধরে শীতের তীব্রতা বেড়েছে। ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকছে চারদিক। সূর্যেরও দেখা মিলছে না। নতুন বছরে বিদ্যালয় খুলে গেছে। কনকনে শীত উপেক্ষা করে তাই শিশুরা ছুটছে বিদ্যালয়ে। সারা দিন মেতে থাকছে নানা দুরন্তপনায়। শীতে শিশুদের নানা কর্মকাণ্ডের এই ছবিগুলো রংপুর শহরতলির আশপাশে থেকে তোলা।