সারা বছরের তুলনায় রমজানে মুড়ির চাহিদা বেড়ে যায় কয়েক গুণ। কুমিল্লা বিসিক শিল্পনগরীর মুড়ির কারখানায় চলছে মুড়ি উৎপাদনের ব্যস্ততা। দিন-রাত কারখানায় কাজ করে মুড়ি উৎপাদন করছেন শ্রমিকেরা। মানভেদে রয়েছে মুড়ির বিভিন্ন দাম। শিল্পনগরীর একটি মুড়ির মিল নিয়ে এবারের ছবির গল্প। ছবি তুলেছেন এম সাদেক।