ব্যস্ত সময় কাটছে মৃৎশিল্পীদের

কুমিল্লা জেলার মৃৎশিল্প মূলত সদর দক্ষিণ উপজেলার বিজয়পুরকেন্দ্রিক। বিজয়পুর এলাকা ঘিরে গড়ে উঠেছে যেন মৃৎশিল্পের নগরী। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার উত্তর-দক্ষিণ বিজয়পুর, দুর্গাপুর, বারপাড়া, টেগুরিয়াপাড়া, নোয়াপাড়াসহ আশপাশের আরও কিছু গ্রামের চার শতাধিক পরিবার ৪০ বছরেরও বেশি সময় ধরে মাটির জিনিস তৈরি করে বাজারজাতের মাধ্যমে জীবিকা নির্বাহ করে আসছে। বিভিন্ন মেলায় এসব মৃৎশিল্পের সামগ্রীর চাহিদা বেড়ে যায়। সামনে পয়লা বৈশাখ। বৈশাখে কেন্দ্র করে কারিগরদের ব্যস্ততা বেড়ে গেছে ব্যাপক। ছবিগুলো সম্প্রতি তোলা।

বিভিন্ন সামগ্রী তৈরি করতে মাটি প্রস্তুত করছেন এক শ্রমিক।
বিভিন্ন সামগ্রী তৈরি করতে মাটি প্রস্তুত করছেন এক শ্রমিক।
মেশিনে মাটি প্রস্তুত করা শেষ। এ মাটি দিয়ে সরাসরি তৈরি করা হবে মৃৎশিল্পের মালামাল।
ফুলের টব তৈরিতে ব্যস্ত এক কারিগর।
তৈরি শেষে সারিবদ্ধভাবে গুছিয়ে রাখা হয়েছে পাতিল।
গ্যাসের চুলায় পোড়ানোর অপেক্ষায় পাতিল।
লাকড়ির চুল্লিতে পোড়ানো হচ্ছে বিভিন্ন মাটির সামগ্রী।
মাটির চুল্লিতে পোড়ানো শেষ। এখন এগুলোও বের করার অপেক্ষায়।
পোড়ানো শেষে সারিবদ্ধভাবে রাখা হয়েছে বিক্রির জন্য।
বিভিন্ন মাটির তৈরি সামগ্রী ক্রেতাদের প্রদর্শনীর জন্য রাখা হয়েছে এবং এখান থেকে চাইলে কিনতে পারেন ক্রেতারা।
প্যাকেটজাত করা হচ্ছে বিভিন্ন স্থানে সরবরাহ করার জন্য।