রাজধানীতে পুলিশ-বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ

সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে আজ বিকেলে ঢাকার দুই এলাকায় বিএনপির দুটি পদযাত্রা ছিল। একটি ছিল ধানমন্ডিতে, অন্যটি গাবতলী এলাকায়। বেলা তিনটায় ধানমন্ডির বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের সড়কে সমাবেশ শেষে পদযাত্রা শুরু হয়। পদযাত্রা জিগাতলা, সিটি কলেজ হয়ে ল্যাবএইড হাসপাতাল পর্যন্ত গিয়ে শেষ হওয়ার কথা ছিল। এর মধ্যেই ধানমন্ডিতে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। আজ বিকেল পৌনে চারটার দিকে ধানমন্ডির সায়েন্স ল্যাব এলাকায় সংঘর্ষের এক পর্যায়ে পুলিশের দিকে ইটপাটকেল নিক্ষেপ করেন বিএনপির নেতা-কর্মীরা। তাঁদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পুলিশ।

ধানমন্ডির বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়কে বিএনপির সমাবেশে নেতা-কর্মীরা।
ধানমন্ডির বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়কে বিএনপির সমাবেশে নেতা-কর্মীরা।
বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে সমাবেশে আসছেন নেতা-কর্মীরা।
বিএনপির সমাবেশে নেতা-কর্মীদের ওপর পুলিশের লাঠিপেটা।
লাঠিসোঁটা হাতে বিএনপির নেতা-কর্মীরা।
ইটপাটকেল ছুড়ছেন পুলিশের সদস্যরা।
বিএনপির কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ছেন।
টিয়ার শেল ছুড়ছেন পুলিশের এক সদস্য।
পুলিশের ছোড়া টিয়ার শেল সরাচ্ছেন বিএনপির কর্মীরা।
বিএনপি ও পুলিশের পাল্টাপালটি ধাওয়া।
টিয়ার শেলের ধোঁয়া থেকে রক্ষা পেতে আগুনের তাপ নিচ্ছেন পুলিশের সদস্যরা।
বিআরটিসির বাস ভাঙচুর করেন বিএনপির কর্মীরা।