ঈদের আগে পুরাতন বাসে নতুন রং

প্রতিবছর দুই ঈদে শহর ছেড়ে গ্রামমুখী মানুষের ঢল নামে। আর এই সুযোগকে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের লক্কড়ঝক্কড় ও পুরোনো গাড়ি মেরামত আর রং করে রাস্তায় নামিয়ে দেন বাসমালিকেরা। এতে ঈদযাত্রায় ছোট-বড় দুর্ঘটনায় অনেককে প্রাণ হারাতে হয়। চট্টগ্রাম নগরের বহদ্দারহাট, অক্সিজেন, কর্নেলহাট, আগ্রাবাদ বড় পোল এলাকাসহ বিভিন্ন স্থানে চলছে পুরাতন বাস মেরামত ও রং করার তোড়জোড়। ছবিগুলো গত সোমবার চট্টগ্রাম নগরের বহদ্দারহাট এলাকা থেকে তোলা।

বাসের পুরোনো রং তুলে নতুন করে রং করছেন দুজন শ্রমিক।
বাসের পুরোনো রং তুলে নতুন করে রং করছেন দুজন শ্রমিক।
বাসে লাগানো হবে নতুন গ্লাস, সেটা নিয়ে অপেক্ষা করছেন একজন।
গাড়ির ভেতরের অংশে চলছে ওয়েল্ডিং।
রং করা হয় ছাদের অংশটিও।
গাড়ির সব অংশ খুলে করা হচ্ছে মেরামত।
পানি দিয়ে ঘষে তোলা হচ্ছে রং।
মেরামত কাজের জন্য রাখা হয়েছে গ্যাস সিলিন্ডার।
বাসের পেছনে রং করা হচ্ছে।
বাসের ভেতরে মেরামত কাজের জন্য খুলে রাখা হয়েছে সিট।
পুরো বাসে এভাবে কাজ করা হচ্ছে।