টানা কয়েক দিনের প্রচণ্ড গরমের পর একপশলা বৃষ্টিতে ভিজল রাজধানী ঢাকা। শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে রাজধানীর আকাশ অন্ধকার হতে শুরু করে। এরপর শুরু হয় মেঘের গর্জন। কিছুক্ষণ পর দু-এক ফোঁটা করে বৃষ্টি পড়তে শুরু করে। বিকেল সাড়ে পাঁচটা নাগাদ ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি আরও বাড়ে। হঠাৎ বৃষ্টিতে ঈদে বাড়ির পথে যাত্রা করা লোকজন বিপাকে পড়েন। তবে টানা গরমের পর সামান্য বৃষ্টিতেই রাজধানীর আবহাওয়া কিছুটা ঠান্ডা হয়েছে।
