শরতের আকাশে রঙের মায়া

শরৎকে বলা হয় রূপের ঋতু। নীল আকাশজুড়ে পেঁজা তুলার মতো সাদা মেঘের ভেসে চলা, মৃদু রোদ আর নির্মল আকাশ—প্রকৃতিতে ছড়িয়ে দেয় এক অপার্থিব সৌন্দর্য। শরতের এই নীল-সাদার মেলবন্ধন যেন বাংলার চিরচেনা ঋতুচিত্র। সকাল থেকে পড়ন্ত বিকেল, একেক সময় একেক রূপ ধারণ করে শরতের আকাশ। শরতের পড়ন্ত বিকেল। পশ্চিম আকাশে রঙের খেলা, নদীর জলে সেই রঙের মায়াবী প্রতিফলন আর দূরে বিস্তৃত হাওর—সব মিলিয়ে প্রকৃতি যেন দিনের শেষ আলোয় সাজে নতুন রূপে। সিলেটের মেন্দিবাগ ও বাউয়ারকান্দি এলাকা থেকে শরতের সৌন্দর্য নিয়ে ছবির গল্প

সুরমা নদীর ওপরে শরতের আকাশ
সুরমা নদীর ওপরে শরতের আকাশ
শরতের মেঘ যেন সড়কে নেমে আসছে
সিলেটের ঐতিহাসিক কিনব্রিজ সাক্ষী কতশত শরতের
ক্ষণে ক্ষণে রূপ বদলায় শরতের আকাশ
পড়ন্ত বেলায় হাওরে শরতের আকাশ
সূর্য বিদায় নেওয়ার আগে রাঙিয়ে দিয়ে যাচ্ছে শরতের বিকেল
হাওরে শরতের আকাশ
শরতের শেষ বিকেলের সৌন্দর্য