বান্দরবানে প্রতিবছরই বাড়ছে আমবাগানের সংখ্যা। পাহাড়ে সবচেয়ে বেশি উৎপাদিত ফল আম। সাধারণত বৈশাখের শেষে কিংবা গ্রীষ্মের শুরুতে বাজারে দেখা মেলে কাঁচা আমের। তবে পাহাড়ে এপ্রিল মাসের মাঝামাঝি থেকে বাগান থেকে আম পাড়া শুরু হয়। এগুলো বার্মিজ (রাংগোয়াই) জাতের আম। পাহাড়ে মৌসুমের প্রথম ফল হিসেবে বেশ চাহিদাও আছে। অন্যদিকে চট্টগ্রাম ও ঢাকায় কাঁচা আমের চাহিদা থাকায় আমের ব্যাপারীরা বাগানে এসে আকারভেদে প্রতি কেজি ৫০–৬০ টাকায় কিনে ট্রাকভর্তি আম নিয়ে যাচ্ছেন। দাম ভালো পাওয়ায় আমচাষিরাও আম পাকার সময় পর্যন্ত অপেক্ষা করছেন না। পাহাড়ে নারী-পুরুষেরা কাঁচা আম পাড়তে ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি বান্দরবান জেলার বেথেনীপাড়া, ফারুকপাড়া এলাকা থেকে পাহাড়ের কাঁচা আম নিয়ে ছবির গল্প—