বঙ্গবাজারের পাশের ভবনেও পুড়েছে জামাকাপড়

আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বঙ্গবাজারের সব দোকানের পোশাক। সেই আগুন ছড়িয়ে পুড়েছে আশপাশের ভবনগুলোর দোকানের মালামালও। বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের পরদিন আজ বুধবার সকালেও পাশের এনেক্সকো টাওয়ার থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে আগুন পুরোপুরি নেভাতে কাজ করেন। পাশাপাশি দোকানমালিকেরা আগুন থেকে বেঁচে যাওয়া জামাকাপড়সহ অন্যান্য পণ্য সরিয়ে নেন।

আগুন থেকে রক্ষা পাওয়া পণ্য অন্যত্র নিচ্ছেন ব্যবসায়ীরা।
আগুন থেকে রক্ষা পাওয়া পণ্য অন্যত্র নিচ্ছেন ব্যবসায়ীরা।
বঙ্গবাজারের পাশের ভবন থেকে নিচে মালামাল ফেলছেন ব্যবসায়ীরা।
ভ্যানে কম্বল তুলছেন এক ব্যবসায়ী।
ধোঁয়াচ্ছন্ন ভবন থেকে মালামাল বের করে নিয়ে আসছেন একজন।
আগুন থেকে বাঁচানোর জন্য ছুড়ে ফেলা পোশাক ছড়িয়ে আছে ভবনজুড়ে।
এনেক্সকো টাওয়ারে আগুন নেভাতে পানি দিচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
মালামাল নিয়ে ভবন থেকে বেরিয়ে আসছেন শ্রমিকেরা।
বস্তায় বস্তায় মালামাল সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে নিরাপদ স্থানে।
ধ্বংসস্তূপে মূল্যবান বস্তু খুঁজে ফিরছেন অনেকে।
সাঁটার নামানো দোকানের ভেতরে পুড়ে গেছে জামাকাপড়।
সিঁড়িতে স্তূপ হয়ে পড়ে আছে ঈদের পোশাক। সেখান দিয়ে মালামাল সরিয়ে নিয়ে যাচ্ছেন শ্রমিকেরা।
মার্কেটের লোহার ফটকটি যেন সাক্ষী হয়ে আছে বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের।