ভাঙনের আতঙ্কে বাঁধের ওপর জীবন

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কামালপুর ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম যমুনা নদীর ভাঙনের ঝুঁকিতে রয়েছে। কামালপুর ইউনিয়নের গ্রামগুলোর মধ্যে ইছামারা, গোদাখালী ও হাওরাখালী। সেখানে কয়েক হাজার মানুষের বসবাস। গ্রামটির বেশি ভাগ মানুষ বন্যা নিয়ন্ত্রণ বাঁধে বসবাস করছে। স্থানীয় গ্রামবাসীর দাবি, শুষ্ক মৌসুমে ইছামারার ভাঙনকবলিত এলাকায় নদী শাসনের কাজ করলে বন্যার সময় তারা নিরাপদ জীবন যাপন করতে পারবে।

একসময় এখানে একটি গ্রাম ছিল। নাম ইছামারা। যমুনার ভাঙনে প্রায় বিলীনের পথে গ্রামটি। ১৯ মে প্রথম আলো অনলাইনে ছবিটি ছাপা হয়।
একসময় এখানে একটি গ্রাম ছিল। নাম ইছামারা। যমুনার ভাঙনে প্রায় বিলীনের পথে গ্রামটি। ১৯ মে প্রথম আলো অনলাইনে ছবিটি ছাপা হয়।
স্থানীয় লোকজন দাবি করেছিলেন শুষ্ক মৌসুমে ইছামারার ভাঙনকবলিত এলাকায় নদী শাসনের কাজ করলে বন্যার সময় তারা নিরাপদ জীবন যাপন করতে পারবে।
যমুনার ভাঙনে বিলীন হওয়া জায়গা দেখাচ্ছেন এক বৃদ্ধ।
যমুনা নদীতে প্রবল বেগে স্রোত বইছে।
যমুনায় ভাঙছে ইছামারা গ্রামের মানুষের ফসলি জমি।
ভাঙন রক্ষায় অথই পানিতে ফেলা হচ্ছে বালুভর্তি জিও ব্যাগ।
ভাঙনকবলিত এলাকায় মেরামতের দৃশ্য কর্তাব্যক্তিদের ভিডিও কলে দেখাচ্ছেন এক পানি উন্নয়ন বোর্ডের কর্মী।
অথই পানিতে ফেলা হচ্ছে বালুভর্তি জিও ব্যাগ।
ভাঙনে কবলে পড়া ইছামারা এলাকার মানুষেরা উদ্বিগ্ন হয়ে পড়েছে।