ঈদে ট্রেনে বাড়ি ফেরা

ঈদুল ফিতর সামনে রেখে গ্রামের উদ্দেশে ঢাকা ছাড়তে শুরু করেছেন মানুষ। ঈদযাত্রায় অনেকের পছন্দের বাহন ট্রেন। গতকাল বুধবার ছিল ট্রেনে ঈদযাত্রার প্রথম দিন। এদিন কমলাপুর রেলস্টেশন থেকে প্রতিটি ট্রেন যথাসময়ে ছেড়ে গেছে। ট্রেনে ছিল না তেমন ভিড়। টিকিট দেখে প্ল্যাটফর্মে ঢুকতে দেওয়া হয় যাত্রীদের।

প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করতে অনেকেই আগেভাগে ফিরছেন গ্রামের বাড়িতে
প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করতে অনেকেই আগেভাগে ফিরছেন গ্রামের বাড়িতে
গরমের হাত থেকে বাঁচতে ব্যাটারিচালিত পাখা সঙ্গে নিয়েছে এক শিশু
ঈদে গ্রামের বাড়িতে যেতে ট্রেনে উঠছে একটি পরিবার
ট্রেনের জন্য প্ল্যাটফর্মে অপেক্ষায় যাত্রীরা
ট্রেনে উঠতে যাত্রীদের ভিড়
ট্রেনের জন্য অপেক্ষার মধ্যে নিজের বিড়ালটাকে পানি খাইয়ে নিচ্ছেন এক যাত্রী  
বিড়ালটাকে সঙ্গে নিয়ে ট্রেনের জন্য অপেক্ষায় এক যাত্রী
সন্তানদের নিয়ে গ্রামের বাড়ি যাচ্ছে একটি পরিবার
টিকিট দেখে যাত্রীদের প্ল্যাটফর্মে ঢুকতে দেওয়া হয়