গ্রীষ্মের ফলে ভরে উঠেছে পাহাড়ি হাট

গ্রীষ্ম এলেই পাহাড় জেগে ওঠে রঙে, গন্ধে আর স্বাদে। রাঙামাটির পাহাড়ি জনপদে এখন ফলের মৌসুম। কাপ্তাই হ্রদের জলপথ আর আঁকাবাঁকা পাহাড়ি পথ পেরিয়ে জুমচাষিরা স্থানীয় হাটে নিয়ে আসছেন তাজা ফলের সম্ভার। তরমুজ, আনারস, লিচু, কাজু আপেল, আম কিংবা পাহাড়ি কলা—সব মিলিয়ে এ সময় পাহাড়ি হাটবাজারগুলো বর্ণিল হয়ে উঠেছে। এসব নিয়েই এই ছবির গল্প।

চাকমা ভাষায় রসালো এই ফল ‘চিন্দিরে’, বাংলায় চিনাল নামে পরিচিত
চাকমা ভাষায় রসালো এই ফল ‘চিন্দিরে’, বাংলায় চিনাল নামে পরিচিত
সবুজ পাতার ফাঁকে উঁকি দিচ্ছে কাজুবাদাম
নৌকা বোঝাই করে ঘাটে আনা হয়েছে গ্রীষ্মের রসালো ফল তরমুজ
স্থানীয় বাজারে বিক্রির জন্য থরে থরে সাজিয়ে রাখা হয়েছে লিচু
বাজারে কলাপাতার ওপর সাজিয়ে রাখা হয়েছে পাহাড়ি পাকা পেঁপে
নৌকাভর্তি জুমের আনারস নিয়ে ঘাটে পাইকারি বিক্রির অপেক্ষায় চাষি
বাঁশের ঝুড়িতে টক-মিষ্টি স্বাদের পাহাড়ি রক্তফল
বাঁশের ঝুড়িভর্তি আনারস ও পাহাড়ি বাঙ্গি বিক্রি করছেন এক নারী
রোদের তাপ থেকে বাঁচতে ছাতার নিচে জিরিয়ে নিচ্ছেন কাঁঠাল বিক্রেতারা
ক্রেতার অপেক্ষায় কাঁদিভর্তি পাহাড়ি কলা নিয়ে বসে আছেন তাঁরা
বাঁশের ঝুড়িতে টক-মিষ্টি পাহাড়ি কাঁচা আম