হাওরে বীজতলা

শুকনা মৌসুমে সিলেট অঞ্চলে হাওরের পানি কমতে শুরু করেছে। এ সময় হাওর পারের কৃষকেরা বোরো চাষের প্রস্তুতি নেন। বোরো রোপণের আগে চলছে ধানের বীজতলা তৈরি। সকাল থেকে বিকেল পর্যন্ত বীজতলায় কর্মব্যস্ত সময় কাটছে কৃষকদের। ছবিগুলো সিলেটের কোম্পানীগঞ্জ ও সদর উপজেলা থেকে তোলা।

শিশুকে মইয়ের ওপর বসিয়ে বীজতলার জলকাদা সমান করছেন দুই ‍কৃষক। কোম্পানীগঞ্জের খাগাইল এলাকা।
শিশুকে মইয়ের ওপর বসিয়ে বীজতলার জলকাদা সমান করছেন দুই ‍কৃষক। কোম্পানীগঞ্জের খাগাইল এলাকা।
একদিকে আমনের খেত, অন্যদিকে খাল–লাগোয়া খানিক জমি। সেখানেই বীজতলা তৈরি করছেন কৃষকেরা। কোম্পানীগঞ্জের হিঙ্গিডুবি এলাকা।
কেউ মাটি নরম করছেন, কেউ আবার মাটি থেকে আবর্জনা পরিষ্কার করছেন। কোম্পানীগঞ্জের হিঙ্গিডুবি এলাকা।
কোদাল দিয়ে বীজতলার মাটি তৈরি করছেন এক কৃষক। সিলেট সদরের বাকগুল হাওর এলাকা।
বীজ ছিটানোর আগে বীজতলা সমান করে নিচ্ছেন কৃষক। সিলেট সদরের বাকগুল হাওর এলাকা।
বোরো ধানের বীজ ছিটাচ্ছেন এক কৃষক। সিলেট সদরের উফতার হাওর এলাকা।
বাবা বীজতলার কাজে ব্যস্ত। তাঁর জন্য ছোট কলসিতে পানি নিয়ে এসেছিল মেয়ে। কোম্পানীগঞ্জের খাগাইল এলাকা।
বীজতলা প্রস্তুত শেষ। এবার বাড়ি ফেরার পালা। কোম্পানীগঞ্জের খাগাইল এলাকা।
বোরো বীজতলা দেখতে এসেছেন কৃষক। কোম্পানীগঞ্জের বর্ণি এলাকা।
হাওরের জমিতে বীজতলা। সিলেট সদরের উফতার হাওর এলাকা।
কারও বীজতলায় বোরো চারা প্রস্তুত, কেউ আবার তৈরি করছেন বীজতলা। সিলেট সদরের উফতার হাওর এলাকা।
বোরো বীজতলার আল ধরে মাদ্রাসায় যাচ্ছে এক শিশু। সদরের উফতার হাওর এলাকা।
বীজতলায় পানি ছিটিয়ে বাড়ি ফিরছেন কৃষক। সদরের বাকগুল হাওর এলাকা।
বীজ ছিটানো শেষে সরঞ্জাম নিয়ে হাওর থেকে বাড়ি ফিরছেন কৃষক। সিলেটের গোয়াইনঘাট সালুটিকর এলাকা।