হাওরে ধান কাটায় ব্যস্ত কৃষকেরা

হাওরে এবার বোরো ধানের ফলন ভালো হয়েছে। ভালো ফলনে কৃষকেরা খুশি। ফসল ঘরে তুলতে কিষান-কিষানিরা এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন। হাওরেই ধান কাটা, মাড়াই ও শুকানোর কাজ নিয়ে ব্যস্ত চাষিরা। চলতি বছর ধানের উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১২ লাখ ৯৫ হাজার ২৯ মেট্রিক টন। আশা করা হচ্ছে, পাওয়া যাবে ৭ লাখ ৯৬ হাজার ৬৮৬ মেট্রিক টন। কিশোরগঞ্জ অন্যতম খাদ্য–উদ্বৃত্ত জেলা। এ জেলার চাহিদা মিটিয়ে চাল দেশের বিভিন্ন জেলায় যায়। এক সপ্তাহ ধরে ধান কাটা শুরু হয়েছে। তবে আগামী সপ্তাহে পুরোদমে কাটা শুরু হবে। কিশোরগঞ্জের করিমগঞ্জ-নিকলী সংযোগ বড় হাওর থেকে তোলা

হাওরে ধান কাটতে নামছেন কৃষকেরা
হাওরে ধান কাটতে নামছেন কৃষকেরা
চলছে হাওরে ধান কাটা
ধান কেটে উঁচু স্থানে নিয়ে যাওয়া হচ্ছে
ধান ঝাড়া চলছে
খড় উঁচু করে রাখা হচ্ছে
দিন শেষে কৃষকদের একত্রে ঘরে ফেরা
হাওর থেকে ট্রলারে ধান আনা হচ্ছে
চলছে ধান মাড়াইয়ের কাজ
দেশের বিভিন্ন স্থানে ধান নেওয়া হচ্ছে