রাঙামাটির লিচু

রাঙামাটিতে দেশি লিচুর চাষ এবং ফলন ভালো। পাহাড়ে চাষ করা দেশি লিচুর স্বাদ হালকা টক- মিষ্টি। বোম্বে ও চায়না থ্রি লিচুও অনেকেই চাষ করছেন। এ বছর গরম বেশি তাই লিচুও আগে পাকা শুরু হয়েছে। গাছে গাছে পাকা লিচু ঝুলছে। রাঙামাটি বিভিন্ন এলাকার ছবি।

গাছে ঝুলছে টসটসে লিচু।
গাছে ঝুলছে টসটসে লিচু।
চায়না থ্রি লিচু এখনো পুরোপুরি পাকেনি। আধা পাকা লিচু কিনছেন কয়েকজন পর্যটক।
বনরূপা বাজারে এসেছে রসাল লিচু।
বাগান থেকে লিচু কেনার পর বাছাই করা হচ্ছে। রাঙামাটি সদরের বড়াদম বার্গী লেক ভ্যালি রিসোর্ট এলাকায়।
পাহাড়ি এক তরুণ পাকা লিচু পাড়ছেন।
বোম্বে লিচু কয়েক দিন পর পাকবে। রাঙামাটি সদরের তঞ্চঙ্গ্যা পাড়া থেকে তোলা।
ঝুড়িভর্তি লিচু গাছ থেকে নামিয়ে নিচ্ছেন একজন। রাঙামাটি সদরের বড়াদম বার্গী লেক ভ্যালি এলাকার ছবি।
লিচুর আঁটি বাঁধছেন এক নারী।
গাছ থেকে লিচু সংগ্রহ করছেন এক তরুণ।
রাঙামাটি সদরের বিলাইছড়ি পাড়া থেকে ঝুড়িভর্তি লিচু বিক্রি করতে বাজারে নিয়ে যাচ্ছেন একজন।