সিলেটের হাওরে ধান কাটা শেষ

সিলেটের সব কটি হাওরের ধান কাটা শেষ। এখন ধানমাড়াই ও গোলায় তুলতে ব্যস্ত হাওরপারের মানুষ। আবহাওয়া অনুকূলে থাকায় স্বস্তিতে ধান ঘরে তুলতে পারায় কৃষকের চোখেমুখে এখন তৃপ্তির আভা। ছবিগুলো সিলেট সদরের জিলকার হাওর থেকে গত রোববার তোলা।

হাওরে ধান কাটা ও মাড়াই শেষে নৌকায় করে কৃষকের বাড়িফেরা।
হাওরে ধান কাটা ও মাড়াই শেষে নৌকায় করে কৃষকের বাড়িফেরা।
হাওর থেকে নৌকায় করে আনা হয়েছে ধানভর্তি বস্তা। নৌকা টেনে পাড়ে নিচ্ছেন কয়েকজন।
ধানের বস্তা সারি করে রাখা হচ্ছে হাওরপাড়ের সড়কে।
হাওরপাড়ের সড়কে রাখা ধানের বস্তা নেওয়া হবে বাড়িতে।
হাওরপাড়ে ধান ঝাড়ছেন এক কৃষক।
ধান শুকানোর পর স্তূপ করে রাখা হচ্ছে।
এখন কেউ ধান শুকাচ্ছেন, কেউ শুকাচ্ছেন খড়।
গবাদিপশুকে খাওয়ানোর জন্য খড় শুকাচ্ছেন একজন।
হাওরপাড়ে ধান আনতে যাচ্ছেন কয়েকজন।
ঠেলাগাড়িতে করে ধান নিয়ে বাড়ি ফিরছেন দুই কৃষক।
ধান ঝাড়ার কাজ শেষে হাওর থেকে বাড়ি ফিরছেন এক নারী। সঙ্গে এক শিশু।
হাওরে ধান কাটা শেষ। কদিন পর হাওরে ঢুকবে পানি।