হাটে ধানের দাম পড়তি, লোকসানে কৃষক

বোরো মৌসুমে বিক্রির জন্য হাটে ধান উঠেছে। তবে দাম নিয়ে শঙ্কিত কৃষকেরা। নাটোরের সিংড়া উপজেলার তেরবাড়িয়া গ্রামের কৃষক বজলুর রশিদ বলেন, বর্তমানে যে দামে হাটে ধান বেচাকেনা হচ্ছে, তাতে এক মণ ধান বিক্রি করে একজন মজুরের এক দিনের পারিশ্রমিকই হবে না। আরেক কৃষক আবদুর রউফের বাড়ি নাটোরের চলনবিলের শহরাবাড়ী গ্রামে। তিনি বলেন, কৃষকদের কোনো উপায় নেই। ধানের আবাদ করতেই হবে। বগুড়ার শাজাহানপুর উপজেলার টেংগামাগুর এবং নাটোরের সিংড়া উপজেলার জামতলী হাটের ধান বেচাকেনা নিয়ে ছবির গল্প।

নাটোরের সিংড়া উপজেলার জামতলী হাটে বিক্রির জন্য বিপুল পরিমাণে ধান উঠেছে।
নাটোরের সিংড়া উপজেলার জামতলী হাটে বিক্রির জন্য বিপুল পরিমাণে ধান উঠেছে।
বস্তায় ধান তুলছেন শ্রমিকেরা
হাটে ধানের স্তূপ
মাপা ধান ট্রাকে তুলছেন এক শ্রমিক
বস্তায় ধান ভরায় ব্যস্ত শ্রমিকেরা
 বস্তায় ধান ভরে ট্রাকে তোলার কাজে বস্তাপ্রতি ১৯ টাকা মজুরি পান একজন শ্রমিক
ট্রাকে ভরা হচ্ছে ধান
ধানের বস্তা মাথায় তুলছেন শ্রমিকেরা
ধানের বস্তা সেলাইয়ে ব্যস্ত শ্রমিকেরা
ধানের বস্তা ট্রাকে ঠিকভাবে রাখার চেষ্টা হচ্ছে