মুগদা হাসপাতালে ডেঙ্গু রোগীর চাপ

রাজধানীতে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। বিভিন্ন হাসপাতালে প্রতিদিন রোগী ভর্তি হচ্ছেন। শিশু থেকে বয়স্ক—সব বয়সী রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। রাজধানীর মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে রোগীর চাপ সবচেয়ে বেশি। হাসপাতালের মেঝে-করিডরে পর্যন্ত রোগী অবস্থান নিয়ে চিকিৎসা নিচ্ছেন। ৩ ও ৫ জুলাই হাসপাতাল ঘুরে ছবিগুলো তোলা

হাসপাতালের মেঝে-করিডরে ডেঙ্গু রোগীর চিকিৎসা চলছে। ৫ জুলাই, ২০২৩।
হাসপাতালের মেঝে-করিডরে ডেঙ্গু রোগীর চিকিৎসা চলছে। ৫ জুলাই, ২০২৩।
শয্যা ও মেঝেতে চিকিৎসাধীন রোগীরা। ৫ জুলাই, ২০২৩।
এক নার্স রোগীর স্যালাইন সরবরাহ পরীক্ষা করছেন। ৩ জুলাই, ২০২৩।
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন এক শিশু। ৩ জুলাই, ২০২৩।
চিকিৎসাধীন শিশুটিকে ফল খাওয়াচ্ছেন অভিভাবক। ৫ জুলাই, ২০২৩।
হাসপাতালের বিছানায় শুয়ে মুঠোফোনে বিনোদন খোঁজার চেষ্টায় এক শিশু। ৩ জুলাই, ২০২৩।
হাসপাতালে রোগীর পাশে উদ্বিগ্ন স্বজনেরা। ৫ জুলাই, ২০২৩।
ডেঙ্গুতে আক্রান্ত এক শিশু। ৫ জুলাই, ২০২৩।
চিকিৎসা শেষে অভিভাবকের সঙ্গে বাড়ি ফিরছে এক শিশু। ৩ জুলাই, ২০২৩।