বৃষ্টিভেজা সিলেট

সিলেটে গতকাল মঙ্গলবার কখনো ঝিরঝির, কখনো মাঝারি, কখনোবা ভারী বৃষ্টি হয়। কালো মেঘে ঢাকা পড়ে আকাশ। বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। কেউ ছাতা নিয়ে, কেউ বৃষ্টিতে ভিজেই পথ চলেন। দিনের বেলায় সড়কেবাতি জ্বালিয়ে চলে যানবাহন। নগরের টিলাগড়, এমসি কলেজ ও বারুতখানা এলাকা থেকে বৃষ্টিভেজা সিলেটের দৃশ্য নিয়ে ছবির গল্প।

বৃষ্টিতে ভিজে রিকশা চালাচ্ছেন চালকেরা
বৃষ্টিতে ভিজে রিকশা চালাচ্ছেন চালকেরা
তারে জমেছে বৃষ্টির ফোঁটা
মেঘে ঢাকা আকাশ
ঝিরঝির বৃষ্টিতে সাইকেল চালিয়ে যাচ্ছেন একজন
বৃষ্টি নামার আগে পলিথিন দিয়ে সবজির ভ্যান মুড়িয়ে নিচ্ছেন বিক্রেতা
ছাতামাথায় কলেজে এসেছেন শিক্ষার্থী
বৃষ্টিভেজা রক্তজবা
ছাতা মাথায় গাছতলায় বসে অপেক্ষা
বৃষ্টিভেজা নগরী