ঈদুল আজহা উদ্যাপনের আনন্দের মধ্যে কোরবানির পশুর চামড়া ঘিরে তৈরি হয় বিপুল এক কর্মব্যস্ততা। রাজধানীর বিভিন্ন এলাকা বিশেষ করে চামড়ার অস্থায়ী হাট ও আড়তগুলোয় দেখা যায় ব্যস্ততা, দরদাম আর শ্রমজীবী মানুষের সংগ্রামের চিত্র। কোথাও রিকশাভ্যানে করে চামড়া নিয়ে যাচ্ছেন সংগ্রহকারীরা, কোথাও ট্রাকভর্তি চামড়া নামানো হচ্ছে আড়তে। আবার কোনো স্থানে পাইকার ও মৌসুমি ব্যবসায়ীদের মধ্যে চলছে দর–কষাকষি। ঈদুল আজহায় কোরবানির চামড়া ঘিরে তৈরি হওয়া এ কর্মচাঞ্চল্য শহরের এক বিশেষ বাস্তবতাকে সামনে আনে, যেখানে ধর্মীয় আচার, অর্থনীতি ও নিম্ন আয়ের মানুষের জীবিকা এক সুতোয় গাঁথা।
