গরমে স্বস্তির খোঁজে

দেশজুড়ে চলছে মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ। প্রচণ্ড গরমে নাভিশ্বাস অবস্থা মানুষের। তাই যে যাঁর মতো করে এই অবস্থা থেকে স্বস্তি পাওয়ার উপায় খুঁজে নিচ্ছেন। এ সময় জলাধার কিংবা নদীতে চোখে পড়ে শিশু-কিশোরদের দুরন্তপনা। চট্টগ্রাম নগরের কর্ণফুলী নদীতে একদল শিশু-কিশোর মেতেছে এমন দুরন্তপনায়। দিনের বিভিন্ন সময় নদীর বিভিন্ন স্থানে চোখে পড়বে এমন সব চিত্র।

দূর থেকে দৌড়ে এসে পানিতে লাফ দিচ্ছে এক কিশোর
দূর থেকে দৌড়ে এসে পানিতে লাফ দিচ্ছে এক কিশোর
পানিতে লাফ দেওয়ার আগে হাওয়ায় ভাসছে দুরন্ত কিশোর
লাফ দেওয়ার পর নিজেকে সামলে নেওয়ার চেষ্টা
উল্টো হয়ে পানিতে লাফ দিয়েছে একজন
হাত–ধরাধরি পানিতে লাফ
দল বেঁধে পানিতে দুরন্তপনায় মেতেছে কিশোরের দল
পুরো শরীর পানিতে ডুবিয়ে ভেসে আছে এক কিশোর
নৌকা থেকে একসঙ্গে নদীতে লাফ
পানিতে কিশোরদের দাপাদাপি
লাফ দেওয়ার পর দেখা যাচ্ছে শুধু দুই পা