শোভাবর্ধক ফুল গাছ নাগেশ্বর। গাছের চিকন পাতা ও ফুল উভয়ই বেশ সুন্দর। সিলেটের পাহাড়ি এলাকায় একটু বেশি দেখা যায় এই ফুল গাছ। বসন্তকালে বেশি ফুটলেও বর্ষায়ও দেখা মেলে সুগন্ধমাখা এ ফুলের। গাছের পাতা সব ঋতুতে সবুজ থাকায় চিরসবুজ গাছ হিসেবে পরিচিত নাগেশ্বর। পাপড়ির রং দুধসাদা ও একটু কোঁকড়ানো। ফুল ফোটার আগে গাছে ফল আসে। ফলের রং প্রথমে সবুজ পরে বাদামি রং ধারণ করে। গৃহসজ্জা ও পূজার উপকরণে এ ফুল কাজে লাগে। ভেষজগুণেও খ্যাতি রয়েছে শুভ্রপুষ্প নাগেশ্বরের। সব মিলিয়ে বর্ণে-গন্ধে অনন্য এ ফুল। ছবিগুলো সিলেটের জৈন্তাপুর উপজেলার নলজুরি এলাকা থেকে তোলা।