হিমাগারে আলু সংরক্ষণ

ঢাকা-খুলনা মহাসড়কের পাশে ফরিদপুর সদর উপজেলার গোয়ালচামট এলাকায় ব্যক্তিমালিকানায় ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয় ফরিদপুর হিমাগার লিমিটেড। ব্যবসায়ী ও কৃষকেরা মার্চ থেকে নভেম্বর পর্যন্ত এখানে আলু সংরক্ষণ করেন। এ ছাড়া ফল ব্যবসায়ীরা সারা বছরই অল্প কয়েক দিনের জন্য বিভিন্ন ফল সংরক্ষণ করে রাখেন। সুবিধামতো সময়ে কৃষক ও ব্যবসায়ীরা হিমাগার থেকে আলু ও ফল বিক্রির জন্য নিয়ে যান। এই হিমাগারের ধারণক্ষমতা রয়েছে দেড় লাখ বস্তা। প্রতি বস্তায় ৬০ কেজি করে আলু রাখা যায়। নির্দিষ্ট সময়ের জন্য ব্যবসায়ীরা বস্তাপ্রতি ৪০৫ টাকা হারে ভাড়া দেন। মৌসুমের শুরুতে ফরিদপুর, গোপালগঞ্জ, কুষ্টিয়া, ঝিনাইদা, মাগুরা, নীলফামারী, লালমনিরহাট, ঠাকুরগাঁও, রংপুর, দিনাজপুর ও রাজশাহী থেকে ব্যবসায়ীরা আলু এনে এই হিমাগারে সংরক্ষণ করেন। হিমাগারে আলু সংরক্ষণ নিয়ে এই ছবির গল্প।

হিমাগারে আলু রাখার পর রসিদ দেওয়া হচ্ছে
হিমাগারে আলু রাখার পর রসিদ দেওয়া হচ্ছে
হিমাগারে নেওয়ার জন্য ট্রাক থেকে আলুর বস্তা নামানো হচ্ছে
হিমাগারের শেডে আলুর বস্তা রাখা হচ্ছে
হিমাগারে খালাসের অপেক্ষায় আলুর বস্তাবোঝাই ট্রাক
হিমাগারের বাইরের শেডে আলুর বস্তা
হিমাগারের রাখার জন্য ট্রাকে করে আনা খেজুরের প্যাকেট
আলুর বস্তার গায়ে কালি দিয়ে নম্বর লিখে রাখা হচ্ছে
হিমাগারের ভেতরে রাখা আলুর বস্তা
বিভিন্ন জেলা থেকে আসা আলুর ট্রাক হিমাগারে ঢোকার অপেক্ষায় সড়কে দাঁড়িয়ে আছে