ঈদের দ্বিতীয় দিন ছিল গতকাল রোববার। এদিন চট্টগ্রাম নগরের বিনোদনকেন্দ্রগুলোয় ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। এই বিনোদনকেন্দ্রগুলোর মধ্যে ফয়’স লেক অন্যতম। সেখানে থাকা সি ওয়ার্ল্ডের সুইমিংপুলে শত শত মানুষ আনন্দে মেতে উঠেছিলেন। পার্কের রাইডগুলোয় চড়ে উল্লাস–উচ্ছ্বাস প্রকাশ করে শিশু–কিশোরেরা।